Terms & Conditions

শর্তাবলী (Terms and Conditions) – StreamBD Shop
StreamBD Shop-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন।
 
১. ডিজিটাল পণ্য এবং ডেলিভারি
  • আমরা মূলত ডিজিটাল সাবস্ক্রিপশন, গিফট কার্ড এবং গেম টপ-আপ বিক্রি করি।
  • অর্ডার সফলভাবে সম্পন্ন হওয়ার পর পণ্যটি আপনার ইমেইল বা হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।
 
২. রিফান্ড পলিসি (Refund Policy)
ডিজিটাল পণ্যের ক্ষেত্রে আমাদের রিফান্ড নীতি অত্যন্ত সুনির্দিষ্ট:
  • ৩ দিনের প্রোডাক্টিভ ওয়ারেন্টি: যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট (যেমন: সাবস্ক্রিপশন বা অ্যাকাউন্ট) ক্রয়ের ৩ দিনের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় এবং আমরা তা সমাধান করতে না পারি, তবে গ্রাহক ৮০% রিফান্ড পাবেন।
  • মেথড (Method) রিফান্ড: যদি আপনি আমাদের থেকে কোনো প্রিমিয়াম মেথড বা ট্রিক ক্রয় করেন এবং সেটি কাজ না করে, তবে যাচাই সাপেক্ষে গ্রাহক ৫০% রিফান্ড পাবেন।
  • ডেলিভারি ব্যর্থতা: যদি আমরা কোনো অর্ডার ৩ দিনের মধ্যে ডেলিভারি দিতে ব্যর্থ হই, তবে গ্রাহক ১০০% রিফান্ড পাবেন।
  • অব্যবহৃত পণ্য: একবার ডেলিভারি সফল হলে এবং পণ্যটি সচল থাকলে কোনো প্রকার রিফান্ড প্রযোজ্য হবে না।
 
৩. পেমেন্ট পদ্ধতি
  • গ্রাহককে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করতে হবে।
  • ভুল ট্রানজেকশন আইডি বা ভুল তথ্য দিলে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।
 
৪. গ্রাহকের দায়িত্ব ও সীমাবদ্ধতা
  • সাবস্ক্রিপশন পণ্যের ক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তন বা শেয়ারিং সংক্রান্ত আমাদের দেওয়া নিয়মাবলী কঠোরভাবে মেনে চলতে হবে। নিয়ম ভঙ্গ করলে রিফান্ড বা ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
  • অর্ডার করার সময় সঠিক ইমেইল ও হোয়াটসঅ্যাপ নম্বর প্রদান করতে হবে।
 
৫. পরিবর্তন ও সংশোধন
  • StreamBD Shop যেকোনো সময় এই শর্তাবলী বা রিফান্ড পলিসি পরিবর্তন করার পূর্ণ অধিকার রাখে।